1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার নির্বাচনে ওয়াহেদ প্যানেলের জয়লাভ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
গত শনিবার জেলা শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।
নির্বাচনে চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহদ এর নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হচ্ছেন আবদুল ওয়াহেদ (৭৯১), খাইরুল ইসলাম (৬৫২), আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০), আব্দুল আওয়াল (৬৬১), সৈবুর রহমান (৬৩০), দেলোয়ার হোসেন (৫৯৬), নূর আমিন (৬০৫), আরিফ উদ্দিন ইতি (৬২৭), নাজিবুর রহমান (৬৬৮), আব্দুল বারেক (৬৩২), মনিরুল ইসলাম (৫৯৭)।
অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মিলায়েতুল কোরাইশি (১১২) ও শহিদুল ইসলাম (১০৩)। চেম্বারে সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। এ নির্বাচনে ডিবি-পুলিশের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews