1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে ঢাকার মিরপুর-১০ এ সাউথইস্ট ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট টেকনোলজি কলেজের শিক্ষার্থী আহত নাচোলের সিংরইল গ্রামের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস অংশগ্রহণ করে।

নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রভাষক (ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান) শফিকুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  প্রভাষক ড.অজিত কুমার দাস, প্রভাষক ইসরাফিল হক, প্রভাষক গোলাম কবির মোল্লা, প্রভাষক সোহেল আলম প্রমুখ।

সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত নাচোলের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস এর হাতে কলেজের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ছাত্র-জনতার রক্তে রঞ্জিত দেশের স্বাধীনতাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews