1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
তাবলীগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ’কে পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় আসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাদপন্থিরা।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজ জেলা আমীর মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় একশত বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রা।) এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলভী (দাংরা।) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা।
বলেন কোন যৌক্তিক কারন ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা’দ (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। গত ৭ বছর  যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শুন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দাঃবাঃ) পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সূরা ফায়সাল সদস্য মহিউল আলম (স্বপন) সূরা ফায়সাল সদস্য মাওলানা আব্দুল্লাহ, সূরা সদস্য আসিফুল বাবু, সূরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাদপন্থী অনুসারীগন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews