1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ-সমবেশ মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার বিকেলে মল্লিকপুর বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি করে তারা। উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মল্লিকপুর বাজার সড়কে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক, নিহত রায়হানের পিতা আব্দুর রহিম। তারা নৃশংস এ জোড়া খুনের তীব্র প্রতিবাদ জানান। এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। পরে পুলিশ দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা সদর হাসপাতালে নেয়ার পথে উপজেলার খলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০), চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৪) মারা যান। ৪ জন আহত হন। তাদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews