1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা সেন্টারের উদ্বোধন 

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে জেলা শহরের শান্তির মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা সেন্টারের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের (উপসচিব) উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা প্রশাসকের সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, আদর্শ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম, অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, আ্যাজমা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাসেল আহমেদ হিরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আ্যাজমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আ্যাজমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মামুন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার অ্যাজমা রোগীদের সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত অ্যাজমা ফাউন্ডেশন গত ২০১৬ থেকে অ্যাজমা সেন্টারের চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews