1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নাচোলে ত্রৈ বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মনিরুল ইসলামঃ

“সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং” এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ত্রৈ বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে
কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

ত্রৈ বার্ষিক কাউন্সিল সভায় পদধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার সভাপতি, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম সহ ৫ জনকে সহ-সভাপতি, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেমান আলী কমিশনার, সগুনা পাইতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম কোষাধ্যক্ষ, সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার যুগ্ম সম্পাদক এবং আরও অন্যন্যো পদ সমুহ প্রকাশ করে নিয়মনীতির ধারা অব্যাহত রেখে, সুষ্ঠ ও সাজিক পরিবেশের মধ্যে দিয়ে স্কাউটিংএর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এসময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সহ উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews