1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

ধানের শীষে ভোট না দিলে, বিএনপি করে কোন লাভ নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মনিরুল ইসলাম নাচোলঃ

ধানের শীষে ভোট না দিলে, বিএনপি করে কোন লাভ নেই বলেছেন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (সাবেক) সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের মাঝে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার কসবা ইউনিয়ন বিএনপির আয়োজনে, মঙ্গলবার বিকেলে কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাবের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য (সাবেক) এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, আমাদের কে নির্দেশনা দেয়া হয়েছে যে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়ে নয় দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা,ফ্যাসিস্টরা নষ্ট করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে, তাই আমাদের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোমস্তাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান। এছাড়াও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews