1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বেলেপুকুর গ্রামের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, কোরআন প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে এ আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক, রাসেল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মীরা।
প্রথমেই ছোট ছোট শিশুরা কোরআন তেলাওয়াত ও কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উক্ত কোরআন প্রতিযোগিতার বিচারক ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক মাওঃ আনোয়ারুল ইসলাম। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews