1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

জমি সংক্রান্ত বিরোধ: মীমাংসা হলেও বাউন্ডারি ভেঙ্গে ফেলার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা হওয়ার পরও ফয়সাল আলী (২৭) এর নেতৃত্বে জমি দখল, নতুন বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে পরিবারের লোকজন।
সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে, বলেন গত ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং সমস্যার সৃষ্টি করে। পরে সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয়দের উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা হয়। মিমাংসায় সিরাজুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৫৪) ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে জমি বুঝিয়ে পান।
প্রতিপক্ষ দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের এপ্রিল মাসে জমি দখলের চেষ্টা করে। তারা দ্বিতীয় দফায় মীমাংসায় বসে ভুক্তভোগী জমির মালিক শেফালী বেগমের পক্ষে দ্বিতীয় দফা একই রায় আসে। কিন্তু মীমাংসার দুই মাসের মধ্যেই গত ২৪-২৫ জুন রাতের আধারে নতুন বাউন্ডারি ওয়ালটি সম্পূর্ণ ভেঙে দেয় ফয়সালের লোকজন। ঘটনার পরের দিন সকালে ফয়সাল কে বাউন্ডারি ভেঙ্গে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বাউন্ডারি করতে দিবে না এই মর্মে ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেন।
এ বিষয়ে ফয়সাল আলী মুঠোফোনে জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews