1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি  অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ইব্রাহীম বাবু নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদি দল(বিএনপি)’র উপজেলা ও পৌর শাখা ও অঙ্গসংগঠনের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষ পূর্তি পালিত হয়েছে।

আজ ৫ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টায় নাচোল সরকারি ডিগ্রী কলেজ চত্বরে সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে, বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের নেতৃত্বে নাচোল হাট চাতালে, বিকেল ৪টায় বিএনপির সহসভাপতি ও নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলামের নেতৃত্বে মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ও বিকেল সাড়ে ৪টায় দলের সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ র‌্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলীর নেতৃত্বে নাচোল জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে আলোচনাসভা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews