1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

গোমস্তাপুরে বাটোয়ারা মামলা করায় জোরপূর্বক স্টাম্পে সই নেয়ার অভিযোগ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় আসামী প্রতিপক্ষের লোকজন ফাঁকা স্ট্যাম্পে সই এবং জোরপূর্বক বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্য শামসুজ্জোহা’র বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর জেলা শহরের  মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক।
সংবাদ সম্মেলনে আশরাফুল হক জানান, মামলায় বিবাদীগনের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উল্লেখিত জমির আর.এস দাগ নং ১৩১৯,১৩৪৭,১৩৪৮,১৩৪৯ এর মধ্যে প্রায় দশমিক ২২৯৪ একর জমিজমা নিয়ে শামসুজ্জোহা, সজীব সহ তাদের ভূমি দস্য বাহিনী বিরোধ সৃষ্টি করলে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অপরপক্ষ শামসুজোহা সহ তার দলবল। পরবর্তীতে আশরাফুল হকের পরিবারসহ তারা বাড়ি ছেড়ে নিজেদের আত্মীয় স্বজনদের বাসায় দিন কাটিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তারা। পরে তারা আদালতে মামলা করতে বাধ্য হন। এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের গত ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটো ভ্যান গাড়ী আটকিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করে নেন। এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews