1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

নাচোলে জামায়াতের উদ্যোগে বিশাল ছাত্র ও যুব সমাবেশ 

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ইব্রাহীম বাবু (নাচোল প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির আয়োজনে, আজ বিকেলে বেগম মহসিন মাদ্রাসা মাঠে নাচোল উপজেলা জামায়াতে ইসলামির আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট’র) এমপি মনোনয়ন প্রার্থী ড. মিজানুর রহমান তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তোমাদের অগ্রীনি ভূমিকা পালন করতে হবে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িপাল্লার প্রতীক দৃশ্যমান করতে হবে।

শৃঙ্খলা বজায় রেখে দলমত নির্বিশেষে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে, ও প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া খুললেই যেন আগে দাঁড়িপাল্লার প্রচার সামনে আসে। তিনি আরও বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, নতুন বাংলাদেশ গড়তে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ, পৌর জামায়াতে ইসলামির আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমির, ডাঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন ।

এছাড়াও নাচোল উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি আবু শাহিন, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি নাদিরুল ইসলাম। ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানাসহ নাচোল উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে পৌর এলাকসহ বাস্টান্ড মোড়ে দোকানে, দোকানে গণসংযোগ করেন এমপি প্রার্থী মিজানুর রহমান। এসময় নাচোল মধ্য বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচার প্রচারণা উপলক্ষে এক সভা সমাবেশ করেন তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews