1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের পরিকল্পনা কর্মশালা সমাপনী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আব্দুল কাদির, শিবগঞ্জ প্রতিনিধিঃ

ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফ কর্তৃক আয়োজিত এসএসবিসি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইমাম পুরোহিত ধর্মীয়নেতৃবৃন্দের সাথে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

গত ১৮ হতে ২০ নভেম্বর তিন দিনের প্রশিক্ষণ পরিকল্পনা কর্মশালাটি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দেবত্তর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তফা এর সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী উত্তম জেড মণ্ডলের এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিকল্পনা কর্মশালায় বক্তব্য রাখেন- শিবগঞ্জ থানর সাব-ইন্সপেক্টর (এসআই)ডিকে তনয় কুমার, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক সমীর চন্দ্র সরকার ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাম রাব্বানী। ও কমিউনিটি ফ্যাসিলিটিটর আব্দুল কাদিরসহ প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলার ৪টি ইউনিয়নের বিশজন ইমাম, পুরোহিত উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাল্যবিবাহ নিরসনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা গুলো হলো সামাজিক সচেতনতা, ধর্মীয় উপাসনালয়গুলোতে বাল্য বিয়ের কুফল নিয়ে আলোচনা, চায়ের স্টলে আলোচনা, উঠান বৈঠকে মাধ্যমে, ঝুঁকিপূর্ণ শিশুদের বাড়ি গিয়ে বাল্যবিয়ের কুফল বুঝানো গ্রুপ ভিত্তিক আলোচনা করে কি ভাবে বাল্যবিয়ে বন্ধ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। শেষে বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews