1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আক্তারুজ্জামানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকি।
অত্র কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি লতিফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।  উদ্বোধনের পর বিভিন্ন খেলাধুলায়  শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কলেজে এ ধরনের সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এ ধরনের  আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সাহিত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews