1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল হক (৫৭) কে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বসতবাড়িসহ জমি ক্রয়সূত্রে নিজ নামে খারিজ করে ভোগদখল করে আসছিলেন। প্রতিপক্ষ সামসুল জোহা (৪৮) হঠাৎ জমিজমা সংক্রান্ত শত্রুতা করে জমি দখলের হুমকি সহ বিরোধ সৃষ্টি করলে আশরাফুল হক বাদী হয়ে মোকাম গোমস্তাপুর সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা নং- ১৪৩/২০২৩ দায়ের করেন। উক্ত মামলা চলমান রয়েছে। পরবর্তীতে হুমকি দিলে তার স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে সামসুল জোহার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- ৩২পি/২০২৩। তারপর আশরাফুল হকের স্ত্রী মোসাঃ নাজিরা খাতুন (৪৫) কে মারপিট করে জখম সহ বাড়িঘরে ভাংচুর চালায়। আশরাফুল হক আবারও বাদী হয়ে গোমস্তাপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সি.আর-৭৮৯/২০২৩ ধারা ১৪৩/১৪৪/৩৪১/৩৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ শামসুল জোহা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে জখম করলে আশরাফুল হক বাদী হয়ে ফের তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ-০৪/০৫/২০২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে।
তারপরও প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যকে হুমকি প্রদান করলে তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় গত ২০২৫ সালের নভেম্বর মাসে জিডি দায়ের করলে গোমস্তাপুর থানা পুলিশ নন এফআইআর প্রসিকিউশন নং- ১০০/২০২৫ আদালতে প্রেরন করেন।
উল্লেখিত জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের গত ২২ মার্চ ভোর ৫ টা ৪৫ মিনিট সময় বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার রাকিবের চায়ের দোকানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়। এসময় তার লঙ্গির ট্যাপে গুঁজে রাখা নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত সামসুল জোহার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। যার ফলে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার (ওসি) তিনি মুঠো ফোনে জানান বিষয়টি দেখবেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা বলেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews