মো. সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একরামুল হোসাইন।
রবিবার (১৬ আগষ্ট) সকালে জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাকে সম্মাননা তুলে দেন। তিনি বিভিন্ন অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হন।
এ সময় সদর মডেল থানার (ওসি) একরামুল হোসাইন তার এ অর্জনের জন্য পুলিশ সুপার এবং থানার সকল অফিসার-ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), একরামুল হক পিপিএম – অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ইয়াসির আরাফাত – অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এএসপি (প্রবি) চাঁপাইনবাবগঞ্জ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের জেলার সকল ইউনিট প্রধানবৃন্দের উপস্থিতে কনফারেন্স রুমে জুলাই/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার।
এ জাতীয় আরো খবর..