সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম নাচোল উপজেলা মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নাচোল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কাবাডি দল।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
পুরস্কার বিতরণের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ জাতীয় আরো খবর..