আজ (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে করে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি, বলেন, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে ১১ টার সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ১১ মাসের শিশু সন্তান নাফিজকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবন্ধী ভাতিজী শিশুটিকে নিয়ে বাজারে কেক কিনতে যাওয়ার পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা এক বোরখা পরিহিতা মহিলা শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ রুজু করা হয়।
মামলাটি রুজুর পরপরই শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ থানার সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী শিবগঞ্জ উপজেলা হাজারবিঘী গ্রামের সুজিআরা বেগম (৩৫), হাজারবিঘি চাঁদপুর গ্রামের মানিকুজ্জামান (৩২) সহ তাদের হেফাজত হতে সদর মডেল নানা শিবতলা এলাকার একটি ভাড়া বাসা হতে অপহৃত শিশু নাফিজ ১১ মাস কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।