1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে ই-কমার্স ভিত্তিক নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ই-কমার্সভিত্তিক ক্ষুদ্র পর্যায়ে নারী উদ্যোক্তাদের নিয়ে ২ দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্যোক্তা মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান, সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, উদ্যোক্তা হুসনেয়ারা হ্যাভেন, রাবিয়া বিনতে মিরাজ সুপ্তি ও দিলনাজ খানমসহ অন্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করে মোমেনা ফেরদৌস অরণী।

সূত্রে জানা গেছে ‘ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্সভিত্তিক বিপণন’ বিষয়ক উপ-প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছেন উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সহযোগিতায় রয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। মেলায় সদর ও শিবগঞ্জ উপজেলার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ৩০ জন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

উদ্যোক্তাদের পণ্যের মধ্যে রয়েছে মধু, ঘি, সরিষার তেল, হ্যান্ডি ক্রাফটস, হোম মেইড কেক, আচার এবং বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি পণ্য, হারবাল বিউটি পণ্যসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার মেলার শেষ দিনে অংশ গ্রহণকারী উদ্যোক্তাদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার প্রদানসহ উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হবে মেলা।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews