1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আলু-পেঁয়াজ আমদানি শুরু

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানির ১ দিন বন্ধ থাকার পর বুধবার আবারও আমদানি শুরু হয়েছে। বন্ধের পর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। আলুও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশা ক্রেতাদের। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, গত মঙ্গলবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোন ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে বুধবার থেকে আমদানি শুরু হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। বুধবার দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে। পানামার ইয়ার্ডে প্রবেশ করেছে পণ্যবাহী ট্রাক।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews