1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (০৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে তিনজন আসামীর উপস্থিতিতে তিনি এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরফপ সাহিরুল।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগষ্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামের রাঙ্গামাইট্যা বিলে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন একই গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৪৫)। ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্বার করে স্থানীয়রা।
এ ঘটনায় ১৮ আগষ্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসা. শারাবনী বেগম।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews