1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুরে রাস্তায় জলাবদ্ধতা নিরসনে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেলেপুকুর গ্রামের একটি রাস্তা প্রত্যেক বর্ষা মৌসুমে তলিয়ে যায়। এতে গ্রামটির ১০০ পরিবার দুর্ভোগের স্বীকার হন। এ দুর্ভোগ লাঘবে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উক্ত রাস্তাটিতে ইট বালু খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগীর করার চেষ্টা করছেন।
এ বিষয়ে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান, গ্রামের যে অংশটুকু জলবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে সেখানে রয়েছে বিদ্যাপীঠ বেলেপুকুর কিডস্ ভ্যালি স্কুল, শাহনেয়ামতুল্লাহ কলেজ এবং খেলাধুলার মাঠ। যা কোনভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট দপ্তর জলাবদ্ধতার বিষয়টি আমলে নিচ্ছেন না। বেলেপুকুর গ্রামের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে জনসাধারণের দুর্ভোগ লাঘবে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহের সদস্য হাবিবুর রহমান তারেক, ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সিহাব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়ও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দাগন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews