1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেল মা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৪ মাস বয়সী এক অসুস্থ শিশুকে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রেখে পালিয়ে গেছেন তাঁর মা। শিশুটির বাবা বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল থেকে তার ছেলেকে নিয়ে বাড়ি চলে যান। পালিয়ে যাওয়ার ঘটনার ১ দিন হলেও খোঁজ মেলেনি তাঁর মায়ের।

গতকাল সোমবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে  শিশু কে রেখে কৌশলে পালিয়ে যান তার মা। এর আগে গত (২২ জুন) সকালে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে অসুস্থ শিশুকে ভর্তি করে এক দম্পতি।
জানা গেছে, এই দম্পতির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এগারো রশিয়া নবাবজায়গীর গ্রামের মহবুলের ছেলে রাসেল (২৩)। তার স্ত্রীর বাড়ি একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিরুল ইসলামের মেয়ে সালমা খাতুন।
এ বিষয়ে জানতে চাইলে শিশুটির বাবা রাসেল জানান, আমাদের চার মাসের শিশু বাচ্চটি অসুস্থ হলে শনিবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। সব ঠিক ঠাক ছিল। হঠাৎ সোমবার তার স্ত্রী কাওকে কিছু না জানিয়ে বিকেল ৪ টার সময় অসুস্থ শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে তার বাবা- মায়ের বাড়ি চলে গেছেন শিশুটির মা।
ঘটনা সত্যতা জানতে দম্পতির স্ত্রী সালমা খাতুনের মা রুমালি খাতুনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন। তবে শিশুটির মেয়ের বক্তব্য তাকে মারধর করা হয়েছে। সে জন্যেই তিনি হাসপাতাল থেকে চলে এসেছেন।
এ বিষয়ে একজন সমাজসেবক জানান, সন্তান জন্মের পর পৃথিবীর সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল। কিন্তু এ শিশুটি এই পৃথিবীকে চিনতে শেখার আগেই মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে ঘটনাটি দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews