চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মাসিক সভা ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় একটি অফিসে বিতরণ করা হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধক্ষ্য আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আল আমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, আতব চাউল, নুডুলস, তেল, চিনি, লাচ্চা সেমাই, পাপড়, বুন্দিয়াসহ ৭ ধরনের খাদ্য সামগ্রী।
সভাপতি ওবায়দুল হক বলেছেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের এবং খুশির দিন। চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই প্রথম বারের মতো সমিতির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। আগামীতেও সমিতির সদস্যদের নিয়ে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ জাতীয় আরো খবর..