1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চঞ্চল্যকর অপহরণ মামলায় শিশু উদ্ধার, আটক-২  চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা শহরের রেহাইচর সেতুসংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এই হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। এমনকি সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনেও সড়ক মন্ত্রীর কাছে টোল আদায় বন্ধের দাবি জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক শফিক এনায়েতুল্লাহ্, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আলমগীর কবির, জেলা ট্রাক টাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, দলিল লেখক সমিতির সাধারণ নাজমুল হাসান মনিসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews