1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তির মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সবুর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, অধ্যাপক আবুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews