1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যা বলেছেন

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করেছে। আয়না ঘরে পাঠিয়ে, গুম করে, মামলা দিয়ে জামায়াতে ইসলামীকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিল। জালিম শেখ হাসিনা সরকার তা করতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে না কোন বৈষম্য।
শনিবার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে হেফজুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিচারের নামে এ দেশে প্রহসন হয়েছে। আমাদের আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীসহ জমায়াতের নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আমরা চাই তাদের তৈরি আদালতে তাদেরও ন্যায়বিচার হোক।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী। এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোখলেসুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্য নেতৃবৃন্দ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews