1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের দংশনে ২ নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মনিরুল ইসলাম, নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক স্থানে সাপের দংশনে ২জন নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তিরা নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও কসবা ইউনিয়নের রেললাইন পাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার এস.আই জিয়াউর রহমান।

চজ (২৩ জুলাই) বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শাহিদা সবজি কাটা বটি ধার দিতে গেলে সেখানেই সাপটি তাকে কামড়ে দেয়। সাপে কাটার পর গ্রামের স্থানীয় ওঝার কাছে গেলে ওঝা চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিস্থিতি খারাপ দেখলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে বেলা ৯টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

অন্যদিকে লতিফা বেগমকে সাপে কাটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। উল্লেখ্য যে, তাদের গোখরো সাপে দংশন করে ও পরে সাপগুলোকে মারা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews