1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে ১৬ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

প্রতীক বরাদ্দ প্রাপ্তরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক, বিএনএফ’র নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন, জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙল, এনপিপির আব্দুল হালিম আম, ও গোলাম রব্বানী কেটলি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন ডাব, জাতীয় পার্টির আব্দুর রশিদ লাঙল, বিএনএফ’র সেতাউর রহমান টেলিভিশন প্রতীক পেয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ বিশ্বাস (নৌকা), বিএনএফের কামরুজ্জামান খান টেলিভিশন, এনপিপি’র নাহিদ আহম্মেদ আম ও বিএনএম’র আব্দুল মতিন নোঙর প্রতীক পেয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁন জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি  আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। এ নির্বাচনে আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। এখন চলবে নির্বাচনী প্রচার-প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews