1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সিমান্তে বিস্ফোরক উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
 সোহেল রানা:
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি তেলকুপি সিমান্তে ২টি প্লাস্টিকের বস্তায় ১২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি।
রোববার (৩১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি সিমান্তে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি’র মহাপরিচালকের নির্দেশনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যের একটি চালান রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সে পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নের তেলকুপি বিওপির হাবিলদার ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি চৌকষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ২ জন ব্যক্তি ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে ২টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশী করে ১২কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন সিমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক, চোরাচালানের বিরুদ্ধে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে এ-সব তথ্য জানায়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews