1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রান্তিক কৃষক পেলেন বোরো ধানের বীজ বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রীড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ৫৬০ জন কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়েছে।

আজ রোববার (০১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও কৃষাণীরা। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews