1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, সাংবাদিকের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মত টাইফয়েডের প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৮ কর্মদিবস চলবে এই ক্যাম্পেইন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থী ও শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে।

জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু ও শিক্ষার্থীর মধ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪১ হাজার ৮৩৮ শিক্ষার্থী এবং ১ লাখ ৫৫ হাজার ৬৬২ রেজিস্ট্রেশনধারী শিশু এই টিকা পাবে। ক্যাম্পেইন চলবে ১০ দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৮ দিন কমিউনিটিতে।

এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ সুমন ক্যাম্পেইন সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসুয়া বড়–য়া। জেলা তথ্য অফিসার অরূপ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এছাড়া স্থানীয় সরকার, ইসলামিক ফাউন্ডেশন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews