1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ 

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরে ৫৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামীসহ ৫৫ লক্ষ ৫০ হাজার টাকার মাদক জব্দ করা হয়েছে।
গত ২১ মে রাতেও জেলার শিবগঞ্জ উপজেলার
ঘোড়াপাখিয়া ইউনিয়নে ৫৩ বিজিবি’র একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মনাকষা বিওপির ১টি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি করে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। উক্ত জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এবিষয়ে ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews