1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মন্টু সম্পাদক ফয়সাল নির্বাচিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (০৯ আগষ্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মিজানুর রহমান কুটু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।
গোলাম মোস্তফা মন্টু নবমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর (২০২৪-২০২৬) এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত হওয়ার যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews