1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখান: স্বেচ্ছাসেবক দলের  একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত

জেলা প্রশাসক গোল্ডকাপ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখান: স্বেচ্ছাসেবক দলের 

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন।
আজ (২১ আগষ্ট) শুক্রবার বিকেল ৩টায় তার নিজের ভেরিফাই ফেসবুকে তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ইরফান আলী’র প্রতিষ্ঠান এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের আমন্ত্রণ তিনি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে জানান এই ইরফান গ্রুপ বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সবচেয়ে বড় দোসর ছিলেন। বিগত ১৮ বছরে যতগুলো হরতাল অবরোধ হয়েছে। সে সময় এই এরফান গ্রুপের পরিবহনে পুলিশ প্রশাসনের সহায়তায় বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোডে সর্বোচ্চ চলাচল করেছিলেন। এবং চ্যালেন্জ ছুড়েছিল যে তোমাদের কোন কর্মসূচি সফল হবে না। সে সব কর্মসূচি জেলায় সফল না হওয়ার জন্য-আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হেলমেট বাইনিগুলোকে অর্থনৈতিক সহায়তা করে দলের নেতাকর্মীদের পিছনে লেলিয়ে দিয়েছিল।
তিনি আরও উল্লেখ্য করে বলেন, ৫ই আগস্ট থেকে এবং ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এখন পর্যন্ত তার কাছে তথ্য রয়েছে। এই এরফান গ্রুপ জেলা শহরের ছাত্রলীগকে কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করে আসছেন।
তার প্রশ্ন, ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোন সভা সমাবেশ মাসিক সভা আইনশৃঙ্খলার মিটিং কোন কিছুতেই জেলা স্বেচ্ছাসেবক দলকে আমন্ত্রণ করেনি। আজ আমন্ত্রণ জানিয়েছেন এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই খেলার আয়োজনে।
তিনি, তার খোলা প্রশ্নে বলেছেন এই এরফান গ্রুপ জেলা ক্রিড়া সংস্থার সদস্য হলেন কিভাবে..? কে তাকে সদস্য বানালেন সেটিও জানতে চান তিনি..??
বলেন, তার নাম ও পদবী হিসেবে ব্যবহার করা হয়েছে সেক্রেটারি। তার পদবী হবে সদস্য সচিব-ছোট একটি পদবীর ব্যাপারে তাদোর কাছে সঠিক তথ্য নেই। তাহলে এত বড় এরফান গ্রুপের আওয়ামী ফ্যাসিস্টি তথ্য না থাকাটাও অস্বাভাবিক কিছু নই।
শেষে বলেন, প্রিয় বিএনপি’র তৃণমূল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে  আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তিনি কি কাজটি সঠিক করেছেন কি না..? তার ফেসবুক ভেরিফাই একাউন্টে এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews