চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমেরিকার তৈরি একটি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন তারাপুর পন্ডিতপাড়া গ্রামের রফিকুল (৩৩), তারাপুর মোড়লপাড়া গ্রামের রুবেল হরফে ডলার (৩১)।
আজ (২৫ শুক্রবার) দুপুরে শিবগঞ্জ উপজেলার মানাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই রেজাউল করিম এবং অন্যান্য অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার মানাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পিছনে সাহাপাড়া প্রি ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।