1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সোহেল রানা:

“প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার”এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও জেলা প্রশাসক এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ডিসি অফিসের কার্যালয়ের সামনে হতে একটি র‍্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন, কম্পিউটার সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক, কম্পিউটার ইন্সট্রাক্টর সোহেল রানা, কম্পিউটার ইন্সট্রাক্টর, মনোয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র (টিটিসি)’র কর্মকর্তাবৃন্দ সহ জেলার সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বারোঘরিয়া চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় জব ফেয়ার মেলার আয়োজন করা হয়। দিনব্যাপি মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ টি স্বনামধন্য  প্রতিষ্ঠান জব মেলায় আংশ গ্রহণ করে। উক্ত জব ফেয়ার মেলা থেকে ২০০ জন চাকরিপ্রার্থী চাকরি পাবেন বলে এসব কথা জানায়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews