1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আওয়ামীলীগ সরকারের আমলে ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ বিএনপি-জামায়াত ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় জামায়াত-বিএনপির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সাথে তাদের দাবি পেশ করেন। অবস্থান কর্মসূচি শেষে জামায়াত-বিএনপি ও ছাত্র- জনতা নাচোল বাসস্ট্যান্ডে পৌর বিএনপির সাবেক সেক্রেটারী দুরুল হোদার সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি আশিক মাহমুদ ও সেক্রেটারী আজিম উদ্দিন, সাবেক যুবদল সভাপতি দেলোয়ার হোসেন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আামীর রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রটারী মাওলানা মোবারক হোসেন প্রমুখ।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews