1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমান

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নাচোল বাজারের মেসার্স দবির ট্রেডার্স এর মালিক সার বিক্রয়ের মেমো ছাড়া নেজামপুর ইউপির কেন্দুয়া-ঘাসুড়ার কীটনাশক বিক্রেতা শামিউলের নিকট ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১৫ বস্তা সার বিক্রয় করেন। ওই কীটনাশক ব্যবসায়ী চার্জার ভ্যানে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার হাজিডাঙার কয়েকজন কৃষক দেখতে পেয়ে ভ্যানচালকের নিকট মেমো দেখতে চাইলে ক্যাশ মেমো দেখাতে পারেনি ভ্যান চালক। ওইসময় কৃষকরা সার আটক করে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান। খবর পেয়ে কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। সার আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে নাচোল থানার পুলিশ ও সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সার ডিলার তার অপরাধ স্বীকার করলে আটককৃত সার জব্দ করেন ও সার ডিলারকে সার বিক্রয় ও বিপনন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews