1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের ৮১টি শাখার মধ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’র সোনাইচন্ডি শাখার উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘আশা’র ১০ম সোনাইচন্ডী শাখায় সিনিয়র আঞ্চলিক ম্যানেজার আশরাউল হকের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তেলণ শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বেধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পল্লী বিদ্যুৎ সমিতির অঞ্চলিক পরিচালক ওবাইদুর রহমান, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন, আশার সোনাইচন্ডি শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম ও সমাজ সেবক রুহুল আমীন।

প্রায় ২০০জন রোগির ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ৫ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন অত্র শাখার চিকিৎসক ডাঃ পারভেজ আহম্মেদসহ তারঁ চিকিৎসা টীম।

পরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews