1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মনিরুল ইসলাম নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্বে করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ।

উক্ত কর্মশালায় স্বাগতম বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিইডি প্রাকাশৌলী শাহিনুল ইসলাম। এছাড়াও ছিলেন সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, তথ্য কর্মকর্তা সোহেল রানা, জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারুণ্যের ভাবনা গুলো লিপিবদ্ধ করে। এরপর দলীয়ভাবে তাদের ভাবনা গুলো উপস্থাপন করে তাদের দলের নেতারা।

দ্বিতীয়ার্ধে কর্মশালায় নাচোল মহিলা ডিগ্রী কলেজে, স্কুলের ছাত্র-ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় বিজয়ী তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews