1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, হেফাজতে আলেমদের হত্যা, সাগর রুনি দম্পতি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলিসহ হাজার হাজার নেতা কর্মীদের গুম, খুন, হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে গুলি বর্ষন করে শতশত প্রাণ কেড়ে নেওয়ায় খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এরপর সমাবেশে অংশ নেন হাজারও নেতা কর্মী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি বের করা হয়। মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বক্তব্য রেখে বলেন, বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews