1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজারামপুর তরুন সংঘের উদ্যোগে ঈদ পর্নমিলনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রাজারামপুর তরুন সংঘের উদ্যোগে ঈদ পর্নমিলনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) রাতে রাজারামপুর তরুন সংঘ আয়োজনে ঈদ পর্নমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুনা ট্রেডার্সের স্বাত্তাধিকারী রাইহানুল ইসলাম লুনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডাঃ নাদিম সরকার (এফসিপিএস সার্জারি), মেসার্স সাহেব অটো রাইস মিলের পরিচালক আজিজুর রহমান (সাহেব), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির রহমান। বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রুবেল আখতারুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিব জাভেদ, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে রাজারামপুর তরুন সংঘ ক্লাবের আয়োজনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয়রা। পরে তাদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে রাজারামপুর এলাকার দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন রাজারামপুর এলাকার আব্দুর রহমান। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষায় ৩২৩ তম হন। অপরজন আব্দুল্লাহ। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ২য় হন।
পরে রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন, মোকাদ্দাস হোসেন মুকুল, হারুন আর রশিদ (হারুন) কে ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথিরা বক্তব্যে জানায় রাজারামপুর তরুন সংঘের প্রতি সব ধরনের সহযোগিতা থাকবে এবং সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews