1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী মোজাহার আলী

  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। তাই সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌঁছতে পারবো বলে জানান চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং।
শনিবার (পহেলা জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর কিড্‌সভ্যালী স্কুলের আয়োজনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিড্‌সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মহিবুর রহমান কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিড্‌সভ্যালী স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য দেন কিড্‌সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, অত্র স্কুলের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, উপদেষ্টা শামসুল হক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে (সার্বিক) উপস্থাপনা করেন কিড্‌সভ্যালী স্কুলের শিক্ষিকা সুফিয়া খাতুন। সহযোগিতা করে অত্র স্কুলের শিক্ষিকা নাজনীন বেগম, আবেদা সুলতানা সহ অন্যান্যরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews