1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামী পলাতক 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে স্বামী-স্ত্রী’র দ্বন্দ্ব’কে কেন্দ্র করে সম্পা খাতুন (২৫)কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ দিন সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠান পাড়া ওয়ালটন মোড়ে তাদের ভাড়া বাসায় সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পায়েল নামের এক মেয়েকে কেন্দ্র ঝগড়া-ঝাটি ও মনোমালিন্য কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল্লাহ আল মামুন (৪৫) স্ত্রী সম্পা খাতুন কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত শম্পা খাতুন (২৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া ওয়ালটন মোড় এলাকার বিশুর মেয়ে। পলাতক স্বামী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের আবুল কাশেম বিডিআর এর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) সে একজন মাদকাসক্ত ছিলেন। এই দম্পতির ২ টি ছেলে সন্তান ও ১টি মেয়ে রয়েছে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানান ওসি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews