1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৭৬ জন পেলেন প্রশিক্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্য’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে চাঁপাই নবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ ও আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ)’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আনজিম মাকসুদ, সদর ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম, জেলা ট্রাক ও ট্রাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, (বিআরটিএ)’র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা সহ (বিআরটিএ)’র কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে ৭৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews