1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ৪০০ শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
সোহেল রানা:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সৌজন্যে ও ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৯ বীর (মেকানাইজড) এর আয়োজনে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও, জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত স্থানীয়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান পিএসসি।
শীতার্ত মানুষ ও স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম দেখে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews