1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত শাহনেয়ামতুল্লাহ কলেজের মণি উকিল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফুল হকসহ অত্র কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews