1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৭টি স্বর্ণের বার উদ্ধার আটক-১

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিমান্ত দিয়ে ভারতগামী যাত্রীর কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে ৭টি স্বর্ণের বারসহ হামিদুল হক নামের এক বাংলাদেশী পাসপোর্ট ধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে কর্তব্যরত ৫৯ বিজিবি সদস্যরা চেকপোষ্টে তল্লাশী করে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি হচ্ছেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে হামিদুল হক (৬১)।
৫৯ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম)’র নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যগণের অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারত গামী একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ চেকপোষ্টে তল্লাশী করে তার কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে অভিনব কায়দায় ৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। যার ওজন ৭১০.৬৭ গ্রাম যার বাজার মূল্য ৭৪ লক্ষ ১০ হাজার ১৫৬ টাকা। ঐ ব্যক্তির কাছে ভারতীয় ৫ হাজার ৮শ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪শ টাকা পাওয়া যায়। স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
উক্ত আসামীসহ স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকাসহ মামলা করে শিবগঞ্জ থানার পুলিশের মাধ্যমে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১০ জুন ১ জন আসামীসহ ৪টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews