1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পৌনে দুই লাখ গাছ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে ৬৫৩ জন পেলেন ফ্রি চিকিৎসা সেবা  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে অর্ধ কোটি টাকার মাদক জব্দ  কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মডেল মসজিদে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, আটক-৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আম গাছ কাটায় বিএসএফের দুঃখ প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের উত্তেজনা পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মহানন্দা ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
তিনি আরও বলেন, আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক রয়েছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি এলাকাবাসীও বিজিবির সঙ্গে রয়েছেন।
জানা গেছে, শনিবার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তার আগে সকালে ভারতের কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এসময় তিনজন বাংলাদেশি আহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews